ছড়া

ছড়া ও ছড়াকার




ভুলে ভরা বই
লেখাঃ জাহিন

ফারিন এখন ওয়ানে পড়ে
বইয়ে ভীষণ ভুল
সেই ভাবনায় ফারিন জামিল
ছেড়ে মাথার চুল।

দৌড়ে এসে আমায় বলে
ভাইয়া একটু শোনো
বইয়ের ভুলের সমাধানের
উপায় আছে কোন।

আমি তখন কিইবা বলি
নেইতো কিছু বলা
উচ্চ স্বরে মিছিল করে
ভাংবো শুধু গলা।

আস্তে করে বলি ওদের
তোমরা বড় হয়ে
যতরকম ভুল আছে সব
শুধরে দিও বইয়ে।

(আলোরমেলা,কিশোরগঞ্জ)

No comments:

Post a Comment